সোমবার, ৫ অক্টোবর, ২০১৫

স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ছাত্রদল ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে | | Samakal Online Version| Chowgacha



স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ছাত্রদল ও ছাত্রলীগ নেতার বিরুদ্ধে | | Samakal Online Version

যশোরের চৌগাছা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল ও ছাত্রলীগের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
রোববার বিকেলে উপজেলা পরিষদ এলাকার একটি বাড়িতে নির্যাতনের শিকার নবম শ্রেণির ওই ছাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আটক হওয়া তিনজন হলেন- চৌগাছা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি উজ্জল
হোসেন, পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের ছেলে পৌর ছাত্রলীগ
সদস্য সানি, ছাত্রলীগ কর্মী শিমুল।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে ওই স্কুল ছাত্রী তার চাচাতো বোন ও
এক বন্ধুকে নিয়ে চৌগাছা বাজারে বেড়াতে আসে। পরে মেয়েটির চাচাতো বোন
কেনাকাটা করতে গেলে তারা দুইজন পাশের চৌগাছা শাহাদৎ পাইলট স্কুলের খেলার
মাঠে বসে গল্প করছিল।


পুলিশ জানায়, এসময় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড ছাত্রদল সভাপতি উজ্জল হোসেন,
পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদের ছেলে পৌর ছাত্রলীগ সদস্য
সানি, ছাত্রলীগ কর্মী শিমুল ও আলামীন মেয়েটির বন্ধুটিকে মারপিট করে তার
মোবাইল ছিনিয়ে নিয়ে তাড়িয়ে দেয়।
পুলিশ জানায়, পরে তারা মেয়েটিকে জোর করে উপজেলা পরিষদের পার্শ্ববর্তী
আলামীনের ভাড়া করা বাড়িতে নিয়ে যায়। সেখানে নিয়ে পালাক্রমে ধর্ষণ শুরু করলে
মেয়েটির চিৎকারে স্থানীয় জনতা থানা পুলিশকে খবর দেয়।


পুলিশ মেয়েটিকে উদ্ধার করে চৌগাছা উপজেলা ৫০ শয্যা হাসপাতালে পাঠায়।
সেখানে তার স্বাস্থ্যের অবনতি হলে সন্ধ্যায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালে
পাঠানো হয়।

চৌগাছা থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে
বলেন, ঘটনার সাথে জড়িত ৩ জনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। তারা সবাই পৌর
এলাকার বাসিন্দা।
এসআই জানান, আটক ব্যক্তিরা মেয়েটিকে গণধর্ষণ শুরু করে। খবর পেয়ে পুলিশ
মেয়েটিকে উদ্ধার করেছে। তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সেখানে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হবে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন